• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2017   Monday

এক মানসিক প্রতিবন্ধী মারমা সম্প্রদায়ের তরুণীকে ধর্ষণের প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন।

 

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে মধুপুর বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, টিএসএফ এর সদস্য টিটুসা ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা।

 

বক্তারা অভিযোগ করে বলেন, ভিক্টিম থানায় মামলা করলেও পুলিশ ধর্ষক শাহদাৎকে এখনো গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এ ব্যর্থতা ও গাফিলতি আসামীকে রক্ষা করার সামিল আখ্যায়িত করে বক্তারা অবিলম্বে ধর্ষক শাহদাৎকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

 

প্রেস বার্তায় দাবী করা হয়,গেল ১০ সেপ্টেম্বর ভিক্টিম ভোরে জগিং করতে বাড়ি থেকে বেড় হলে সকাল ৬টার দিকে পাশের আনন্দ নগরের বাসিন্দা সেটলার শাহদাৎ হোসেন হঠাৎ মুখে চেপে ঝাপতে ধরে। কিছুক্ষণ হাতাহাতির পর জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতা চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে দৌঁড়ে পালিয়ে যায় শাহদাৎ হোসেন। ঘটনার পর ভিক্টিম এখনো খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ