• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

খাগড়াছড়িতে জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2017   Wednesday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগসহ সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে বুধবার সংবাদ সম্মেলন করেছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন।


খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হল রুমে সংবাদ সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্ব্বোত্তম চাকমা,রামগড় পৌরসভা চেয়ারম্যান কাজী রিপন হোসেন।

 

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকম অভিযোগ করে করে বলেন, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দুর্নীতির শীর্ষে উঠেছে গেছে। এ পর্যন্ত জেলা পরিষদের দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে যে সমস্ত খাদ্য শস্যসহ যে সমস্ত বরাদ্দ আসে, সব পরিষদের চেয়ারম্যান কোন সদস্যরা মিলে নিজেদের উন্নয়ন করে আত্মসাৎ করে। সম্প্রতি জেলা পরিষদের শিক্ষক পরীক্ষায় দুর্নীতি হয়েছে ।


তিনি সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবী নামা পেশ করেন। সেগুলো হল খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন ইউনিয়ন পরিষদ,পৌরসভা ও উপজেলা ভিত্তিক সুষম উন্নয়ন বরাদ্দ বন্টন নিশ্চিত,সকল প্রকার অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা রোধকল্পে ২৫ আগস্ট অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ তারিখ বৃহস্পতিবারের মধ্যে বাতিল করতে হবে। অন্যথায় ১৭ সেপ্টেম্বর জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এর পরও যদি নিয়োগ পরীক্ষা বাতিল না করে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।
উল্লেখ্য যে,এই সংগঠনটি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের জন্য খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাকে আহ্বায়ক ও খাগড়াছড়ি পৌরসভার চেয়ারম্যান রফিকুল আলমকে সদস সচিব করে খাগড়াছড়ি জেলার সকল পৌরসভা,উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে গঠিত হয়।

এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে ঘুষ-বানিজ্য ও দুর্নীতির প্রতিবাদ এবং শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্রছাত্রীরা। বুধবার সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিটি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হয়ে স্বর্ণিভর এলাকায় গিয়ে সমাবেশ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


সম্মিলিত ছাত্র সমাজের আহ্বায়ক নয়ন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের টিটু ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের জিসিম চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্বাগতম চাকমা, প্রিয় চাকমা প্রমুখ।


সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করে বলেছেন, নিজেদের পছন্দের প্রার্থীকে চাকুরী দেয়ার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্য ও কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনায় জড়িয়ে পড়েছেন। তারা চলতি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনার হুঁশিয়ারি দেয়া হয়।


উল্লেখ্য গেল ২৫ আগষ্ট ৩৫৮জন সহকারি শিক্ষকের জন্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ আগষ্ট ফলাফল প্রকাশের পর নানা অনিয়মের অভিযোগ উঠে। এখনো চুড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ