• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে জন প্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে কমিটি গঠনের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2017   Tuesday

খাগড়াছড়িতে জন প্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের প্রতিবাদে মঙ্গলবার সাংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জন প্রতিনিধিরা।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবে খাগড়াছড়ি জেলার পৌরসভা,উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। এ সময় মাটিরাঙ্গা পৌর মেয়র সামশুল হক,মহালছড়ি ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল,মাটিরাঙ্গা ইউপি চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরাসহ ২৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,জন প্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে কয়েজন জন প্রতিনিধি খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করে,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে  শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী আন্দোলন করছে, তা জন প্রতিনিধি হিসেবে নিয়ম বর্হিভুত কাজ। একজন জন প্রতিনিধি সরকারের লোক,সরকার তাদের দিয়ে এলাকার উন্নয়ন করে, যা সরকারের লোক হয়ে সরকারে কাজে বাধা দেওয়ার সমান। তাই তারা অচিরেই এ কমিটি বিলুপ্তি ঘোষনা করার দাবী জানান।

 

 লিখিত বক্তব্যে আরো বলা হয়, এ কমিটি গঠনের সময় তাদের কোন মতামত চাওয়া হয়নি এই জন্য তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলার তিনটি পৌরসভা নয়টি উপজেলা ও আটত্রিশটি ইউনয়নসহ মোট পঞ্চাশ জন চেয়ারম্যান আছেন। সে জায়গা মাত্র দুই-তিন জন জন প্রতিনিধি সবার নাম ভাঙ্গিয়ে  বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠন করা হয়েছে। তাই তারা এ কমিটি প্রত্যাখান করেছেন। তাদের দাবী আদায়ের জন্য জন গণকে কষ্ট দিয়ে হরতাল অবরোধ কর্মসূচী দেওয়াটা অযৌক্তিক। সরকারী কার্যক্রম সুস্থবাবে সম্পন্ন করার জন্য তাদের হরতাল অবরোধ কর্মসূচী প্রত্যাহারের দাবী জানান।

 

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলে দাবীতে আন্দোলন করার লক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাকে আহ্বায়ক ও খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলমকে সদস্য সচিব করে খাগড়াছড়ি জেলার জন প্রতিনিধিদের নামে খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠ গঠন করে। গেল রোবববার শিক্ষক নিয়োগ বাতিরের দাবীতে পার্বত্য জেলা পরিষদ ঘেরা কর্মসূচী ঘোষনা করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর প্রতিবাদে ওই দিন সোমবার একদিন হরতাল ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরো জেলা  সড়ক অবরোদের ডাক দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ