• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সাজেক রক্ষায় গণপ্রতিরোধের পঞ্চম বার্ষিকীতে গণজমায়েত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2015   Thursday

সাজেক রক্ষার লক্ষ্যে গণপ্রতিরোধের পঞ্চম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার সাজেকে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

 

উজো বাজার রক্ষা কমিটি সাজেক রাঙামাটি সম্পাদক বিনয় কান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, উজো বাজার রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত গঙ্গারাম দোর প্রাথমিকক বিদ্যালয় প্রাঙ্গনে গণজমায়েত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। উজো বাজার রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাজেক ভূমি রক্ষা কমিটির সহ-সভাপতি বিমল কান্তি চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা, সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অংকন চাকমা। এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফের অন্যতম সংগঠক দেবদন্ত ত্রিপুরা, বান্দরবান প্রতিনিধি ছোটন কান্তি তংচংগ্যা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাজেক ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিনয় কান্তি চাকমা ও পরিচালনা করেন রিপন চাকমা ও কিশোর চাকমা।

 

এর আগে সহিংস হামলায় শহীদ লক্ষ্মী বিজয় ও বুদ্ধপুদি চাকমার স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদ পরিবারবর্গ, সাজেক এলাকাবাসী, সাজেক নারী সমাজ, সাজেক ভূমি রক্ষা কমিটি, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর শহীদদের সম্মানে স্মৃতি সৌধের পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সমাবেশ স্থলের পাশে  সহিংস হামলার বিভিন্ন স্থির চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সন্ধ্যায় উজো বাজার, মাচলং ও লাদুমনি বাজারে সাজেক হামলার উপর নির্মিত ‘পাহাড়ে আগুন জ্বলে’ ডুকুমেন্টারি ফিল্মটি প্রদর্শন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ