• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাপ্তাইয়ে ৪২ টি স্পটে একযোগে ১০ হাজার তাল বীজ রোপণ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2017   Monday

বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার কাপ্তাইয়ে ৪২ টি স্পটে একযোগে ১০ হাজার তাল বীজ রোপণ করা হয়েছে।


জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই উপজেলার ৪২ টি স্পটে একযোগে দশ হাজার তাল বীজ রোপণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময় কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, সাংবাদিক ঝুলন দত্ত সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান,শিক্ষক এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান সম্প্রতি সারাদেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা ও পরিবেশ বিপর্যয় বৃদ্ধি পেয়েছে। তাই তাল গাছের বীজ রোপণ করে বজ্রপাত হতে মানুষকে রক্ষা করতে সরকার এই কর্মসুচি বাস্তবায়ন করছে।


তিনি আরো জানান বজ্রপাত নিরোধক হিসাবে তালগাছ রোপণ করাটা এখন অনেক যুক্তিসংগত। কারন তালগাছের সুচালো অগ্রভাগ বজ্রপাত নিরোধক, এছাড়া তালের রস সুস্বাদু ও পুষ্টিকর পানীয়। এইসব তালগাছের বীজ রাস্তার পাশে,উপজেলা- ইউনিয়ন পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত স্হানে রোপণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ