• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বজ্রপাত থেকে রক্ষায় রাঙামাটিতে একযোগে দুই লক্ষ তাল বীজ রোপণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2017   Monday

বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার রাঙামাটি জেলা সদরসহ দশ উপজেলায় একযোগে দুই লক্ষ তাল বীজ রোপণ করা হয়েছে।

 

শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও রাঙামাটি সরকারী কলেজ অঙিনায় তাল বীজ রোপনের কর্মসূচির  উদ্বোধন করেন জেলা প্রশাসক  মোহাম্মাদ মানজারুল মান্নান। এসময় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক)সার্বিক) আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, রাঙামাটি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক কৃঞ্চ প্রসাদ মল্লিকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে, রাঙামাটি জেলা আদালত ভবন প্রাঙ্গনে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন  জেলা ও জজ মোঃ কায়সার। এসময় জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসন জানিয়েছে, গতকাল সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে রাঙামাটি সদর, কাপ্তাই,বিলাইছড়ি,বাঘাইছড়িসহ ১০ উপজেলায় একযোগে  রাস্তার দু ধারে এবং বিভিন্ন সরকারী-বেসরকারী কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অঙিনার খালি জায়গায় ২ লাখ তাল বীজ রোপণ করা হয়েছে।  রাঙামাটি জেলা  প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও সমাজের সর্ব স্তরের লোকজনের অংশ গ্রহনে এই তাল বীজ রোপন  কর্মসূচী সম্পন্ন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ