• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

সরকারের সাফল্য অর্জন নিয়ে জুরাছড়িতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2017   Tuesday

মঙ্গলবার জুরাছড়িতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয় ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং সম্পৃক্ত করণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওয়াতায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা প্রেস ক্লাবে জেলা তথ্য অফিসার উদ্যোগে প্রেস ব্রিফিং করেন তথ্য অফিসার ঊষামায় চৌধুরী। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতারের সংবাদদাতা সুমন্ত চাকমা, দৈনিক পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি রপ্তদীপ চাকমা, দৈনিক রাঙামাটি প্রতিনিধি স্মৃতি বিন্দু চাকমা, সংবাদ প্রতিদিন সংবাদদাতা হেলান চাকমা, জেলা তথ্য অফিসের প্রধান সহকারী অমীয় খীসা, মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

প্রেস ব্রিফিং কালে জেলা তথ্য অফিসার ঊষামায় চৌধুরী বলেন,মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দারিদ্র ও ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিয়েছে সরকার। একইসাথে জনগণের দৌরগোড়ায় ডিজিটাল সেবা পৌছানো, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট দশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

 

তিনি আরো জানান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)-তে সাফল্যের পার ২০১৬ সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে দেশ। জাতিসংর্ঘের ভাষ্যমতে, এমডিজির লক্ষ্য অর্জনে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশকে বলা হয় এখন এমডিজির “রোল মডেল”।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ