• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

আমরা সবাই আইন মেনে চললে দুর্নীতি কমে আসবে -দূদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2017   Tuesday

দূর্নীতি দমন কমিশনের(দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ আমরা সবাই আইন মেনে চললে দুর্নীতি কমে আসবে বলে উল্লেখ করে বলেন,দুর্নীতির বিষয়ে মানুষ অনেক সচেতন হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বে-আইনী কাজ করলে কেউকে ছাড় দেয়া হবে না। কেউই আইনের উর্দ্ধে না। আইন সবাইয়ের সমান। সেটা রাস্তার আইন হোক, অফিসিয়াল আইন হোক। সবাইকে আইন মেনে চলার মানসিকতা থাকতে হবে।

 

মঙ্গলবার রাঙামাটিতে জেলার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং-এ দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।


এসময় জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, দূদকের তিন পার্বত্য জেলার সমন্বয়ক হাজি শফিকুল রহমান ভূইয়াসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে সকালের দিকে শহরের তবলছড়ি পোষ্ট অফিস কলোনী এলাকায় সাড়ে তিন কোটি টাকার ব্যয়ে দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের নির্মিতব্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান।

 

সেখানে সাংবাদিকদের দূর্নীতি দমন কমিশন চেয়ারম্যান আলাপ-আলোচনার মাধ্যমে মিয়ানমার সরকার রোহিঙ্গা শরনার্থীদের দ্রুত ফিরিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

তিনি বলেন, সরকার অত্যন্ত জোড়ালো ভাবে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা ইস্যুকে তুলে ধরতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আরো আলোচনা বৃদ্ধির মাধ্যমে মিয়ানমার সরকার তাদের দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ