• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রোহিঙ্গা শরনার্থীদের মানবিক সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা প্রদান পার্বত্য ভিক্ষু সংঘের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2017   Tuesday

রাঙামাটিতে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী ইস্যু বিষয়ে মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর আয়োজিত এক সংবাদ সন্মেলনের মাধ্যমে রোহিঙ্গা শরনার্থীদের মানবিক সহায়তা হিসেবে  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার চেক প্রদানের ঘোষনা করেছে।

 

সংবাদ সন্মেলনে পার্বত্য ভিক্ষু সংঘের নেতারা বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের যথাশীঘ্রই নিরাপত্তা, মর্যাদা ও ক্ষতিপূরণ সহকারে নিজ দেশে ফিরিয়ে নেয়া এবং এ ব্যাপারে বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণ নিশ্চিত করা,বাংলাদেশে অবস্থানকালে মিয়ানমারের শরণার্থীদের জানমালের নিরাপত্তা, মৌলিক চাহিদা পূরণ,মানবাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট এলাকায় শরণার্থী শিবির স্থাপন, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে দেশের অভ্যন্তরে অপপ্রচার, উস্কানিমূলক কর্মকান্ড, সাম্প্রদায়িক উস্কানি ও সাধারণ জনমনে উত্তেজনা সৃষ্টি করে এমন কর্মকান্ড প্রতিহত করা, আন্তর্জাতিক কূটনৈতিক উপায়ে সৃষ্ট মিয়ানমারের শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহনসহ কয়েকটি দাবী তুলে ধরেন।  

 

শহরের মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন  পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর  কেন্দ্রীয় সাধারন সম্পাদক শীলপাল মহাস্থবির। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বুদ্ধদত্ত থের, সহ অর্থ সম্পাদক নান্যাচারা থের,  আনন্দ প্রিয় মহাস্থবির, পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাস্থবির প্রমুখ।

 

সংবাদ সন্মেলন শেষে পার্বত্য ভিক্ষু সংঘের নেতারা জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের(রাজস্ব) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে ও ত্রাণ তহবিলে রহিঙ্গা শরনার্থীদের মানবিক সহায়তা হিসেবে  ঘোষিত ৫০ হাজার টাকার চেক ও স্মারকলিপি প্রদান করেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, কতিপয় স্বার্থান্বেষী মহল বাংলাদেশের অভ্যন্তরে অপরাজনীতি ও সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর পাঁয়তারা,ধর্মীয় বিদ্বেষমূলক প্রচার কার্য চালাচ্ছেন ও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বর্ণবাদী আচরণ করছেন। ফলে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের মনে আতংক ও ভয় ভীতির সঞ্চারিত হচ্ছে। তাই সাধারণ শান্তিকামী জনগণ ও সরকারকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মহামতি গৌতম বুদ্ধের অহিংসা পরম ধর্ম-এই বাণীর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রেখে সংশ্লিষ্ট সকল মহলকে ধৈর্য ও সহনশীল হয়ে মানুষের মনে পারষ্পরিক আস্থা ও ভরসাকে অটুট রাখার আহ্বান জানানো হয়েছে।

 

সংবাদ সন্মেলনে পারষ্পরিক মৈত্রী ভাব ও ভ্রাতৃত্বপূর্ণ সংহতি বজায় এবং মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে । পাশাপাশি মিয়ানমারের শরণার্থীদের স্বদেশে নিরাপদে, সসম্মানে ও ক্ষতিপূরণ সহকারে প্রত্যাবসানে উদ্যোগী ও বাংলাদেশকে সহায়তারও আহ্বান জানানো হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ