• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ের রাইখালি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2017   Wednesday

মঙ্গলবার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এবং নারানগিরি সরকারি উচ্চর বিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

 

নারানগিরি সরকারি উচ্চর বিদ্যালয়ে আয়োজিত ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন।২ নং ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রান্ত ঘোষের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন,পবন পাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন রাইখালি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: সালাউদ্দিন আহম্মেদ। সম্মেলনে উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন বলেন, গণতন্ত্রের মানস কন্যা জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ছাত্রলীগ কর্মীদের আরোও সক্রিয় হতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ