• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিপি`র নেতাসহ ৮ গ্রামবাসীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ-মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2017   Wednesday

পিসিপি নেতা সুশীল ত্রিপুরাসহ ৮ গ্রামবাসীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ-মিছিল

 

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পিসিপি নেতা সুশীল ত্রিপুরা ও রেহেনা চাকমাসহ ৮ নারী-পুরুষকে আটকের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিনটি সংঠন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বিক্ষোভ-মিছিলটি  খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ এলাকা থেকে  শুরু হয়ে জেলা কারচারাল ইনস্টিটিউট, রেড স্কোয়ার, মৎস ভবন ও জেলা পরিষদ হয়ে স্বনির্ভর বাজারের বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। পিসিপি খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) জেলা সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমূখ। সভা পরিচালনা করেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

 

একই দাবিতে গুইমারাতেও বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখা। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি মাটিরাঙ্গা উপজেলা সভাপতি নেপাল ত্রিপুরা ও গুইমারা উপজেলা সভাপতি অভি চাকমা প্রমূখ।

 

সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে অগণতান্ত্রিক ও দমনমূলক ১১ দির্দেশনা তুলে নেয়াসহ অবিলম্বে অটকতৃদের নিঃশর্ত মুুুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

মঙ্গলবার মধ্যে রাতে বাইল্যাছড়ি ২ নং রাবার বাগান এলাকায় অভিযানের নামে ৪টি বসতবাড়ি থেকে ৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।

 

এদিকে, পৃথক একটি বিবৃতিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন্ত চাকমা খাগড়াছড়ি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার  খাগড়াছড়ি জেলা আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।  গেল ২০ মে মহালছড়ি থেকে  তাকে আটক করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ