• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে তিলোকানন্দ মহাথেরোর ৮০ তম জন্ম জয়ন্তী পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2017   Friday

সাদা মনের মানুষ খ্যাত ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর শুক্রবার ৮০তম জন্ম জয়ন্তী পালন করেছেন বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগন।


বাঘাইছড়ি মগবান শাক্যমনি বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মীয় সভায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ভদন্ত ড. জিনবোধি মহাথেরো।


প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান সুদর্শণ চাকমা, আয়োজক কমিটির আহবায়ক বিশ্বজিৎ চাকমা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আকতার জাহান, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জ্যার্তিময় চাকমা কেরল, জেলা আওয়ামীলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, বাঘাইছড়ি উপজেলা পৌরসভার মেয়র মোঃ জাফর আলীসহ বাঘাইছড়ি উপজেলা স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

ধর্মীয় সভায় সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর জীবন নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

পরে মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার পার্বত্য অঞ্চলে সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে একটি মহল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন।


তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনার সরকার খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন করতে চাইলে আঞ্চলিক রাজনৈতিক একটি দল বাধা সৃষ্টি করছে। যে কোন উন্নয়ন কর্মকান্ডে আমরা হাত দিতে চাইলে তাতে তারা বাধা প্রদান করে। কারণ তারা জনগনের কাছে দায়বদ্ধ নয়। বাধা প্রদান করে তারা এলাকার উন্নয়নের পাশাপাশি নিজের ক্ষতি নিজেই করছে বলে তিনি মন্তব্য করেন।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ার‌্যান বলেন, কাচালং শিশু সদনের ভিক্ষু সাদা মনের মানুষ খ্যাত ভদন্ত তিলোকানন্দ মহাথেরো পুরো জীবনটাই অসহায় মানুষদের পাশে থেকে নিজের জীবনের ৮০টি বছর পার করেছেন। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় বিষয় রয়েছে। তিনি অসহায় শিশুদের জন্য যা কিছু করে গেছেন তা এ জেলাবাসী সারাজীবন মনে রাখবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ