• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2017   Saturday

শনিবার বিজয়া দশমী দিনে কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির আয়োজনে কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আ`লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার।

 

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা,সদস্য ত্রিদিব কান্তি দাশ, সদস্য সান্তনা চাকমা,সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা আ`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী,রাংগামাটি জেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক বাদল কান্তি দে,কেপিএম লিমিটেডের জিএম(প্রশাসন) জাহাঙীর হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত। অনুষ্ঠানে কাপ্তাই এর বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।

 

এর আগে স্হানীয় এবং চট্রগ্রাম থেকে আগত শিল্পিরা নৃত্য এবং গান পরিবেশন করেন। প্রতিমা বির্সজন উপলক্ষে কাপ্তাই এর রাইখালী ফেরিঘাট হতে কর্ণফুলি নদীতে প্রতিমাবাহী শত শত বোট উপজেলা সদর প্রদক্ষিন করে চন্দ্রঘোনা মিশন ঘাটে এসে প্রতিমা বির্সজন দেয়া হয়। নদীর দু`পারে হাজারোও দর্শক এই বির্সজন অনুষ্ঠান উপভোগ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন,শারদীয়া দুর্গোৎসব এখন বাঙ্গালীর সার্বজনীন উৎসব,এখন এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশ নিয়ে প্রমানিত করে, এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাঁথা উঁচু করে দাঁড়িয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ