• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

কাউন্সিল আয়োজনে প্রশাসনের বাধাদানের প্রতিবাদে কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2017   Thursday

তিন নারী সংগঠনের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কাউন্সিল ও নারী সমাবেশ আয়োজনে প্রশাসনের বাধাদানের প্রতিবাদে রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।


বৃহস্পতিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্টের (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির দপ্তর সম্পাদক রেনেসা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আয়োজিত প্রতিবাদ সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার নবগঠিত কমিটির সভাপতি কুহেলি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পিসিপি’র জেলা কমিটির সভাপতি কুনেন্টু চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখার নতুন কমিটির সাধারণ সম্পাদক শান্তনা খীসা (কার্বারী) প্রমুখ।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গেল মঙ্গলবার তিন নারী সংগঠনের নির্ধারিত যৌথ কাউন্সিল ও নারী সমাবেশের ওপর বিভিন্ন অজুহাতেপ্রশাসন বাধা প্রদান করে। এর মাধ্যমে প্রমাণ হয় যে, ফ্যাসিস্ট ক্ষমতাসীন সরকার ফ্যাসিবাদী কায়দায় জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে। সম্প্রতি ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহের আয়োজিত শান্তিপূর্ণ গণতান্ত্রিক সভা-সমাবেশে সেনা-পুলিশের হামলা, ধরপাকড় ও নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।


বক্তারা হুশিঁয়ারী উচ্চারণ করে বলেন, সরকার ও প্রশাসনের নানা ষড়যন্ত্র ও নিপীড়ন-নির্যাতন পার্বত্য চট্টগ্রামের ছাত্র-যুব-নারী-জনতা বরদাস্ত করবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ