• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

ঠেগামুখ স্থল বন্দর নির্মাণে প্রস্তাবিত জমি পরিদর্শনে নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব

পুলিন চাকমা। বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2017   Friday

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি দল শুক্রবার রাঙামাটির বরকল উপজেলার ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী ঠেগামুখ স্থল বন্দর নির্মাণে প্রস্তাবিত জমির স্থান পরিদর্শন করেছেন।

 

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুচ সামাদ আজাদের নেতৃত্বে সকালে ছোট হরিনা ইউনিয়নের ঠেগামুখ ও ভারতের মিজোরাম রাজ্যের ডেমাক্রির সীমান্তবর্তী এলাকায় প্রস্তাবিত স্থল বন্দরের জমির স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,ছোটহরিনা ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্ণেল আতিকুর রহমান চৌধুরী,বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বন্দরের সুযোগ-সুবিধা নিয়ে এলাকার লোকজনদের সাথে মতবিনিময় করেন।


মতবিনিময়কালে নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুচ সামাদ আজাদ বলেন, বরকল উপজেলার ঠেগামুখ স্থানে স্থল বন্দর চালু হলে শুধু সীমান্ত এলাকার লোকজন উপকৃত হবেন না,উভয় দেশের লোকজন উপকৃত হবেন। তিনি আরো এ স্থল বন্দর হলে বাংলাদেশ ও ভারদের মধ্যে বানিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং দেশের অথর্নৈতিক উন্নয়ন হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ