• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

তুলা চাষে উদ্ধুদ্ধ করতে রাঙামাটিতে মতবিনিময় সভায়
পার্বত্য মন্ত্রনালয় পার্বত্যবাসীর কৃষিসহ সকল ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে-পার্বত্য সচিব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2017   Friday
no

no

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আন্তরিকতায় ১৯৯৭ সালের ২ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারই প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সৃষ্টি হয়েছিল। পার্বত্য মন্ত্রনালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পার্বত্যবাসীর কৃষিসহ সকল ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। চুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলা পরিষদের কাছে সরকারী অনেক বিভাগ হস্তারিত হয়েছে তার মধ্য অন্যতম হচ্ছে কৃষি। 

 

তিনি পার্বত্য চট্টগ্রামে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করে তুলা চাষে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।


শুক্রবার রাঙামাটিতে কৃষকদের তুলা চাষে উদ্ধুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এসব কথা বলেন।


তুলা উন্নয়ন বোর্ড রাঙামাটি ইউনিটের উদ্যোগে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা। রাঙামাটি পার্বত্য পরিষদের সদস্য থোয়াই চিং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়াম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সুদত্ত বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ ও তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দীন। স্বাগত বক্তব্যে রাখেন তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা।

 

মতবিনিময় সভায় তুলা চাষীরা তুলা চাষের আর্থিক লাভবান হওয়ার কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে তুলা চাষীসহ স্থানীয় কৃষকরা অংশ গ্রহন করেন। এর আগে রাঙামাটি সদর উপজেলার শুকরছড়ি এলাকায় তুলা চাষ প্রকল্পের পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিবসহ অন্যান্যরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময় কার্পাস মহল নামে পরিচিত পার্বত্য চট্টগ্রামে তুলা চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাহাড়ে পরিবেশের ক্ষতিকারক তামাক চাষের বদলে কৃষকদের আধুনিক পদ্ধতিতে তুলা চাষে উদ্ধুদ্ধ করা গেলে একদিকে এ অঞ্চলের পরিবেশে ভারসাম্য রক্ষা পাবে অন্যদিকে অল্প পুজিতে চাষীরা তুলা চাষে আর্থিক লাভবান হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ