• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রবল বর্ষনে পানছড়িতে অনেক গ্রাম প্লাবিত

নূতন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2017   Saturday
no

no

গেল দু’দিন ধরে প্রবল বর্ষনের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে চেংগী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার  নিম্নাঞ্চলের অনেক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় গ্রামের লোকজন সহায়তায় ক্ষতিগ্রস্থ লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।


পানছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজুর বাড়ীসহ পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের ১২ পরিবার, বড়কলক ধন্যে চন্দ্র পাড়ার ৮পরিবার, পূজগাং চন্দ্র কার্বারী পাড়ার ৯ পরিবার ছাড়াও পানছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া, কলেজ গেইট পাড়ার নিম্নাঞ্চলে অবস্থিত গ্রামগুলোর অনেক পরিবারের ঘরবাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে।


পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের স্থানীয় ইউপি সদসা ভূলনা চাকমা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা জানান, খবর  শুনার সাথে সাথে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় গ্রামবাসীদেরকে অনুরোধ করেছি এবং তারা ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্যায় প্লাবিত ঘরগুলো পরিদর্শন করে তালিকা করে উপজেলা প্রশাসনকে অবগত করেছি।


পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মিলন চাকমা ও কার্যসহকারী মাহবুবুল আলম জানান,পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে রাতে আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছি। নির্বাহী কর্মকর্তা আমাদের সাথে পরিদর্শনে যেতে চেয়েছিলেন তবে অতি বৃষ্টির হওয়ার কারণে আমরা তাকে বারণ করেছি। আমরা যাওয়ার আগে স্থানীয় চেয়ারম্যান কালা চাদ চাকমা স্থানীয় গ্রামবাসীদের নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।


পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হাশেম বলেন,খবর পাওয়ার সাথে সাথে আমি স্থানীয় ইউপি চেযারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের  কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করার জন্য অনুরোধ করেছি।

 

তিনি আরো বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ