• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

জুরাছড়ি ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2017   Thursday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততার অনুশীলনের লক্ষে বৃহস্পতিবার সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। 

 

রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোরের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী উপ পরিচালক মোঃ অবুল বাশর,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ বাসেত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ উজ্জল চাকমা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ উজ্জল চাকমা  জানান, সসতা স্টোরে সাজানো রয়েছে কলম, পেনসিল, খাতা, রাবারসহ বিভিন্ন রকমের শিক্ষাসামগ্রী। দোকানের একটি পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে দেখার কেউ নেই। তবু সবাই সততার পরীক্ষায় পাস করতে পারে কি না, তাই দেখার পালা। প্রতিদিন স্কুল চলার সময় পর্যন্ত ওই দোকনটি খোলা থাকবে। কেবল স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরাই এ দোকান থেকে ক্রয় করতে পারবেন। শিক্ষার্থীরা ক্রয় করার পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের পাশাপাশি ক্যাপ্টেনের সহযোগীতা নিতে পারে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, শিক্ষার্থীদের মাঝে সততার চর্চার উদ্দিশ্যেই সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসন ও দুনীতি দমন কমিশনের সহযোগীতায় দোকানটি স্থাপন করা হয়েছে। এটিকে সততার ব্যবহারিক শ্রেণী কক্ষ বলা যেতে পারে। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে ওই বিপণিথেকে তাদের প্রয়োজনীয় যেকোন পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ