• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

পানছড়ি গণ পাঠাগারে অভিভাবক সভা অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2017   Friday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা গণ পাঠাগারে শুক্রবার অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতি কর্তৃক পরিচালিত রিড প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলা গণ পাঠাগার হলরুমে আয়োজিত সভায় বক্তব্যে রাখেন সভায় পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম ও পাঠাগারের লাইব্রেরিয়ান রুপম ত্রিপুরা। অভিভাবক সভায় পানছড়ি গণ পাঠাগারের আশপাশের  প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলে পড়–য়া ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীসহ  পাশর্^বর্তী বিদ্যালয় ও আশপাশের পাড়া  ও মহল্লা থেকে প্রায় ৬৫ জন অভিভাবক অংশ গ্রহণ করেন।

 

সভায় শিশুদের বই পড়ার আগ্রহ তৈরীর জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইয়ের প্রতি আগ্রহ তৈরীসহ পাঠাগারে প্রকল্পের সহায়তায় শিশুতোষ বই, শিশুদের জন্য ডিজিটাল ট্যাবের মাধ্যমে বর্ণ ও শব্দের খেলা, সিসিমপুর গেইম সহ আরো অনেকগুলো বিষয়ে শিশুদের পড়ার আগ্রহ তৈরীর উপকরণের ব্যবহার নিয়ে আলোচনা হয়।

 

পাঠাগারের লাইব্রেরিয়ান রুপম ত্রিপুরা সহায়কের ভূমিকা পালন করে শিশুদের পড়ার আগ্রহ তৈরীর বিষয়ে অভিভাবকদের পারিবারিক করনীয় ও দৈনন্দিন পড়ার কাজে শিশুদের মনোবিশে করার বিষয়ে গুরুত্বআরোপ করেন।

 

অভিভাবক সভায় পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্য বলেন, পাঠাগারের জ্ঞান অর্জনের জন্য অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে যা, প্রতিটি অভিভাবক তার নিজের জন্য অথবা তার সন্তানের জন্য শেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণ পাঠাগার সকলের জন্য সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে এবং সকলের জন্য উন্মুক্ত থাকে।

 

উল্লেখ্য, উক্ত প্রকল্পটি ইউএসআইডির অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় রিড প্রকল্প কার্র্যক্রম বাস্তবায়ন করছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ