• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

পুলিন চাকমা। বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2017   Saturday

পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে নিয়ে শনিবার সারা দেশের ন্যায় রাঙামাটির বরকল উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

 

 ৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে  আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান।  ভুষনছড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভুষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন।

 

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,আইমাছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ জাকির হোসেন মিজানুর রহমান নাসির উদ্দিন মহারাজ ভুষনছড়া ফারুকী আযম দাখিল মাদ্রাসার প্রেসিডেন্ট আবদুল্লাহ আল হেলাল ভুষণছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সবুর তালুকদার মোঃ জলীল হোসেন বরকল মডেল থানার এস আই মোঃ আমিনুল ইসলাম পিএস আই মোঃশেখ মেজবাহ উদ্দিন প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে বরকল মডেল থানার এস আই মোঃ আমিনুল ইসলামকে ও ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে রাঙামাটি জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ক্রেস্ট দেয়া হয়।

 

এর আগে ভুষনছড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে ফারুকী আযম দাখিল মাদ্রাসা প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলে ধরে বলেন, পুলিশ জনগনের বন্ধু। জনগনও পুলিশের বন্ধু। এ সম্পর্কের মধ্যে দিয়ে এলাকায় মাদক ইভটিজিং জঙ্গি ও সন্ত্রাসের ব্যাপারে তথ্য দেয়া ও তাদের প্রতিরোধের ব্যাপারে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ