• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছত নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2017   Sunday

আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানীতে ২৩তম জলবায়ু সম্মেলন (কপ-২৩) সামনে রেখে জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জন অংশগ্রহণ নিশ্চিতে টিআইবি’র প্রস্তাবগুলো সম্মেলনে অংশীজনদের বিবেচনার দাবিতে রোববার রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে।

 

সচেতন নাগরিক কমিটি রাঙামাটি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্যে দেন সনাক রাঙামাটির সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, টিআইবির রাঙামাটি এরিয়া ম্যানেজার মাসুদুল আলম।

 

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিনতি চাকমা, দৈনিক সমকালের রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রি দিপি বড়ুয়া, বেসরকারি সংস্থা উইভ’র নির্বাহী পরিচালক নাইপ্রু মারমা ও এনজিও কর্মী নুথুই মারমা। প্রচারপত্র পাঠ করেন ইয়েস লিডার রুবেল ইসলাম।, ইয়েস লিডার রুবেল ইসলাম। উক্ত মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডসসহ রাঙামাটিতে কর্মরত বিভিন উন্নয়ন সংগঠনের প্র্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশ কর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি অনুযায়ী অনুদান প্রদান এবং ক্ষতিপূরণের অর্থকে কোন অবস্থায় ঋন হিসেবে না নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপনের জন্য আহ্বান জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ