• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রামগড়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত, উপজেলা চেয়ারম্যানের অনুষ্ঠান বর্জন

শ্যামল রুদ্র,রামগড়(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2017   Monday

খাগড়াছড়ির রামগড়ে সোমবার বন বিভাগের উদ্যোগে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে এগারটা থেকে দুইটা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় উপজাতীয় পাড়া প্রধান ও কারবারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।


রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষজ্ঞ ব্যক্তিত ¡ হিসাবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. আকতার হোসাইন ও জাতিসংঘের ফাও প্রজেক্টের পরামর্শক রাজিব মাহমুদ।


কর্মশালায় বিশেষজ্ঞদের উপস্থাপনা থেকে জানা যায়,দেশের সরকারি ও গ্রামীন বন তথা দেশে সার্বিকভাবে বৃক্ষ সম্পদের পরিমাণ নিরুপণের জন্য সারা দেশে প্রায় ১৮৫৮ স্থানে নভেম্বর ২০১৬ থেকে মার্চ ২০১৮ পর্যন্ত এ জরিপ কাজ চলবে। এই জরিপে দেশের সরকারি ও গ্রামীণ বনের উন্নয়ন, ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের বৃক্ষরোপণ উদ্যোগকে ভবিষ্যৎ পরিকল্পনায় সঠিক ভাবে অর্ন্তভুক্ত করার জন্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক ভাবে কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তার দিকনির্দেশনা দেওয়া।


কর্মশালায় বক্তব্য রাখেন, ইউএনও আল মামুন মিয়া, অধ্যাপক আকতার হোসাইন, ফাও প্রতিনিধি রাজিব মাহমুদ, উপজাতি কারবারী খোকন ত্রিপুরা, বন কর্মকর্তা (রেঞ্জার) জহিরুল ইসলাম প্রমুখ।


এদিকে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম ফরহাদ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাঁকে যথাযথ সন্মান না দেখানোয় তিনি কর্মশালা বর্জন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ