• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত গর্ভবতী মহিলাদের নগদ অর্থ প্রদান করেছে গ্রীনহীল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2017   Tuesday

গেল ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থ ক্ষতিগ্রস্ত গর্ভবতী মহিলাদের মাঝে মঙ্গলবার আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সঙস্থা গ্রীনহীল। ইউএনএফপিএ ও এ্যাকশন এইড এর অর্থায়নে ‘‘ইমারজেন্সি সার্পোট টু ল্যান্ডস্লাইড সারভাইভর ইন হিলডিসট্রিক অন ডিগনিটি এ্যান্ড প্রোটেকশন” নামক প্রকল্প থেকে সহায়তা দেয়া হয়।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের উদ্যোগে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে জনপ্রতি ৪,৪৮০টাকা করে ১০০০ জন গর্ভবতী মহিলাদেরকে মোট ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। এই নগদ অর্থ দিয়ে গর্ভবতী মহিলারা যাতে জরুরীম মহুর্তে ব্যবহার করার পাশাপাশি গর্ভবতী মা ও মায়ের গর্ভের নবজাতক শিশুরা যাতে প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিযুক্ত খাবার ক্রয়ের সুযোগ পায়।


মোট এক হাজার জনগর্ভবতী মহিলার মধ্যে রাঙামাটি সদরে রয়েছেন ৫৭৩ জন, কাপ্তাইয়ে ১০০ জন, রাজস্থলীতে ৫০ জন, নানিয়ারচরে ১০০ জন, জুরাছড়িতে ৪২ জন ও বিলাইছড়িতে ১৩৫ জন গর্ভবতী মহিলাকে গ্রীনহীলের উপজেলা শাখায় কার্যালয় থেকে বিতরণ করা হয়েছে। রাঙামাটি সদরে এ অর্থ বিতরণ করেন গ্রীনহীলের প্রকল্প ব্যবস্থাপক লাল সোয়াক লিয়ানা পাংখোয়াসহ গ্রীনহীলের কর্মকর্তরা।


উল্লেখ্য, পার্বত্যাঞ্চলে এই ধরণে রপ্রকল্প এই প্রথম। উপকারভোগী হিসেবে এই প্রকল্পের আওতায় অন্তর্ভূক্ত রয়েছেন চাকমা, মারমা. ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম, পাংখোয়া ও বাঙ্গালীসহ বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ