• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে আওয়ামীলীগের দুগ্রুপের পৃথক জেল হত্যা দিবস পালন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2017   Friday

শুক্রবার খাগড়াছড়িতে আওয়ামীলীগের দুই গ্রুপ পৃথকভাবে জেল হত্যা দিবস পালন করেছে।

 

 সকালে শহরের কদমতলী অস্থায়ী  দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি  ও সাধারণ সম্পাদকের জাহেদুল আলম নেতৃত্বে  দিবসটি পালন করা হয়।  এ উপলক্ষে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুন্তপূর্ণ সড়কের প্রদক্ষিন করে টাউন হলে সামনে শেষ হয় ।

 

র‌্যালী শেষে পৌর টাউন হলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি অনুসারীরা। এসময় উপস্থিত ছিলেন , জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. রইছ উদ্দিন,জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশৈপ্রু চৌধুরী অপু ,এডভোকেট আশুতোষ চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ও জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন, জেলা শ্রমিকলীগে আহ্বায়ক জানু সিকদার,জেলা যুবলীগ সহ সভাপতি হেলাল প্রমুখ ।

 

অপরদিকে, জাহেদুল আলমের অনুসারীদের কর্মসূচিতে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, পৌরসভা মেয়র রফিকুল আলম,যুগ্ম সাধারন সম্পাদক এস এম শফি ,শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার  উপস্থিত  থেকে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় । ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। 

 

এর আগে নারিকেল বাগান এলাকার দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালী বের করা হয়।  র‌্যালীটি গুরুন্তপূর্ণ সড়কের প্রদক্ষিন করে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ