• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2017   Friday

কাপ্তাই উপজেলাস্হ চিৎমরম  বৌদ্ধ বিহারে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শুভ কঠিন চীবর দানোৎসব।

 

চিৎমরম  বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মহা সংঘ নায়ক রাজনিকায় মার্গ চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরোর সভাপতিত্বে ক্যজহ্লা মার্মার  সঞ্চালনায় চীবর দানোৎসবে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন মহা সংঘ নায়ক রাজনিকায় মার্গ নারানগিরি  বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞঞাকুওয়ী মহাথেরা।

 

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা,কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, রাজস্হলী উপজেলা পরিষদ  চেয়ারম্যান উথিনচিং মার্মা  সহ বিভিন্ন বিহারের অধ্যক্ষগণ এবং দায়ক দায়িকারা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ব্ক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট হ্লাথোয়াই মার্মা।কঠিন চীবর দানোৎসব উপলক্ষে চিৎমরম বিহার প্রাঙ্গণে হাজার হাজার পূর্নাথীর আগমন ঘটে।

 

অনুষ্ঠানে বুদ্ধ বন্দনা,বিশ্বশান্তি কামনা,পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন,মঙ্গলাচরন, পঞ্চশীল গ্রহন,কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ