• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

কর্মকর্তাদের কাজে বাঁধা ও অশ্লিল আচরনের অভিযোগে
কেপিএমের সিবিএ সভাপতিসহ দুজনকে সাময়িক বরখাস্ত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2017   Saturday

কর্মকর্তাদের কাজে বাঁধা ও অশ্লিল আচরনের অভিযোগে কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী কাগজ কল (কেপিএম) এর নির্বাচিত সিবিএ’র সভাপতিসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেপিএমের নিউ পাম্প স্টেশনের র-ওয়াটার পাম্পের পন্টুনে মেরামতকালীন সময়ে সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও যুগ্ম সম্পাদক আনিছুর রহমানের সাথে কর্মকর্তাদের বিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় সিবিএ সভাপতি ও যুগ্ম সম্পাদককে সাময়িক বরখাস্তসহ এক সপ্তাহের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়।


এ ব্যাপারে কেপিএম এর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র, কর্মকর্তাদের কাজে বাঁধা ও কর্মকর্তাদের সাথে অশ্লিল আচরনের কারনে সিবিএ সভাপতি ও যুগ্ম সম্পাদককে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।

 

সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে অভিযোগে আমাদের সাময়িক বরখাস্তসহ শোকজ করা হয়েছে তা সঠিক নয়। এ বিষয়ে আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ