• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

আলীকদমে নির্বাচনি সহিংসতার মামলায় এজাহারভূক্ত দুই পলাতক আসামী গ্রেফতার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2017   Saturday

বান্দরবানের আলীকদম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সহিংসতার মামলায় এজাহারভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,চৈক্ষ্যং ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে মো. সালাহ উদ্দিন (৪৫) ও পাট্টাখাইয়া পাড়ার বাসিন্দা আবদুল জলিলের ছেলে মো. ছৈয়দ হোসেন (৫৫)।


পুলিশ জানায়, ২০১৬ সালের ৪ জুন তারিখ আলীকদম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। পরে এ ঘটনায় আলীকদম থানায় ৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় একটি মামলা রুজু হয়। মামলার পর থেকে সালাহ উদ্দিন ও ছৈয়দ হোসেনসহ অন্যান্য আসামীরা পলাতক ছিলেন। এক পর্যায়ে মামলার সূত্র ধরে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।

 

আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আজমগীর নির্বাচনী সহিংসতার এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ