• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মজুরী স্কেল বাস্তবায়নের দাবীতে কাপ্তাইয়ে কেপিএমে বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2017   Sunday

মজুরী স্কেল বাস্তবায়নের দাবীতে রোববার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

 

 মিলের প্রধান ফটকে আয়োজিত সমাবশেে শ্রমিক কর্মচারী পরিষদ সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আবুল বশর, মোঃ শামসু, মোঃ বেলাল হোসেন, কার্য্যকরী সভাপতি সায়দুল হক, সিবিএ সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার প্রমূখ।  সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মিলের প্রধান ফটক থেকে জিএম রোড এলাকায় এসে সমাপ্ত হয়।

 

বক্তরা বলেন, ২০১৫ সালের জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়িত হলেও একই প্রতিষ্ঠানে একই সাথে চাকরী করেও শ্রমিকরা আজ চরম বৈষম্যর শিকার হচ্ছে। গত প্রায় ২ বছরেও শ্রমিকদের মজুরী স্কেল বাস্তবায়ন করা হয়নি। বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে শ্রমিকরা মারাত্মক অর্থ কষ্ট নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এসব বৈষম্য দূর করতে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নিকট সমাবেশ থেকে তারা অনুরোধ জানান।

 

এছাড়া গত চার মাস ধরে মিলের কর্মকর্তা কর্মচারীদের এবং তিন মাস ধরে শ্রমিকদের বেতন ভাতা বকেয়া থাকায় পরিবার পরিজন নিয়ে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নাভিশ্বাস উঠেছে। অনতিবিলম্বে শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া বেতন ভাতাদি পরিশোধ করার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

 

এদিকে মিলের নানাবিধ সমস্যা সত্ত্বেও শ্রমিক কর্মচারীরা নিরলসভাবে উৎপাদন অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় গত ৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিল কর্তৃপক্ষ সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও যুগ্ম সম্পাদক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত ও শোকজ করার বিষয়টি দ্রুত নি:শর্ত সমাধানের জন্য সমাবেশ থেকে কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ