• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রংপুরে হিন্দুর বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2017   Tuesday

রংপুরের ঠাকুরপাড়া এলাকায় হিন্দুর বাড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের  শাস্তির দাবিতে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে সনাতন যুব পরিষদ ও জাগো হিন্দু পরিষদ।

 

শহরের নিউমার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশে জেলা সনাতন যুব পরিষদের সভাপতি উজ্জল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচায্য, রাঙামাটি জাগো হিন্দু পরিষদের সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি পৌরসভা চত্বও থেকে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকার নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার বলে দাবি করলেও মাঝেমধ্যে প্রশাসনের গোচরেই এমন কিছু অঘটন ঘটছে যা মানুষকে নিরাপত্তাহীনতায় ঠেলে দেয়। স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততায় জামাত-শিবির তথা সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়। রংপুরের এমন পৈশাচিকতায় দায়ীদের দৃষ্টান্তমূলক  শাস্তি দেওয়া হলে হয়তো জনমনে স্বস্তিআসবে।

 

বক্তারা রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ