• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সরাকরের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা নিয়ে কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2017   Tuesday

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং,সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে কাপ্তাইয় উপজেলা প্রশাসন  স্হানীয় সাংবাদিকদের সাথে মঙ্গলবার এক প্রেস ব্রিফিং-এ আয়োজন করে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো: হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: হিলালুউদ্দিন,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কবির হোসেন, মাহফুজ আলম, আলমগীর কবির, ঝুলন দত্ত এবং সাংবাদিক নুর হোসেন মামুন উপস্হিত ছিলেন।

 

প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন সাংবাদিকতা একটি মহান পেশা, তাই সাংবাদিকরা তাদের তৃতীয় অন্তর দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পাঠকের সামনে তুলে ধরবেন।

 

তিনি বলেন সরকার বিভিন্ন সেক্টরে সাফল্য অর্জন করেছে, তাই সরকারের এই সাফল্য একমাত্র সাংবাদিকরা অতি সহজে তাদের লেখনীর মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারেন,তবেই দেশের কল্যান হবে।

 

কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোহা: হারুন জানান কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্হাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, জঙ্গিবাদ, বিভিন্ন সেক্টরে সরকারের সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ( এসডিজি) এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আগামী ১৬ নভেম্বর চিৎমরম উচ্চ বিদ্যালয়ে এর হল রুমে আলোচনা সভা ও উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন কাপ্তাই ১৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম পিএসসি।

 

তিনি সরকারের দৃশ্যমান উন্নয়নগুলো বিভিন্ন মিডিয়াতে তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ