• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2017   Thursday

একটি ব্যতিক্রমি আয়োজন করে আবারোও প্রশংসা অর্জন করলো কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা স্কাউটস এর সদস্যরা।

 

বৃহস্পতিবার সকাল ৯ টা হতে ১০.৩০ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্বাউট ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের স্বাউটরা গ্লাবস হতে উপজেলা চত্ত্বরে অংশ নেয় পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে। কখনোও ময়লা আর্বজনা ঝুড়িতে রাখছেন, কখনোও জমাকৃত ময়লার স্তুপ আগুনে পুড়িয়ে ফেলছেন। ঘন্টা ক্ষানিকের মধ্য উধাও হয়ে গেলো উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, উপজেলা সদর স্টেশন এবং সরকারি বিভিন্ন বাসভবনের সামনের ময়লা।

 

এক কথায় ঝঁকঝকে একটি নির্মল পরিবেশ হয়ে গেলো সমগ্র উপজেলা চত্ত্বর। উপজেলা সদরে বসবাসকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই আয়োজনকে সাধুবাদ জানালো।অভিযানে অংশ নেওয়া কাপ্তাই বিএসপিআই এর অটোমোবাইল বিভাগের ইনস্ট্রাকটর( পাওয়ার) প্রকৌশলী রহমতউল্লাহ জানান পরিস্কার পরিচ্ছন্নতা স্কাউটের একটি অংঙ্গ। দেশের জন্য,সমাজের জন্য এই পরিচ্ছন্ন অভিযান কল্যানবয়ে আনবে বলে তিনি জানান। এই অভিযানে বিএসপিআই এর রোভার মেট আরিফুল ইসলাম সহ সর্বমোট ১০ জন রোভার অংশ নেন। অভিযানে কাপ্তাই উচ্চ বিদালয়ের সিনিয়ার শিক্ষক এ. বি. এম সিরাজ আহমেদ চৌধুরী( উডব্যাজার) এর নেতৃত্বে ৫ জন স্কাউট অংশ নেন। পরিস্কার পরিচ্ছন্ন প্রসঙ্গে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান সকলকে একটি সুন্দর নির্মল স্বাহ্য সম্মত পরিবেশ উপহার দেওয়ার জন্য এই আয়োজন। তিনি জানান উপজেলা প্রশাসনে সেবা নিতে অনেকে আসে, সকলে এই পরিবেশ দেখে অনুপ্রানিত হবে, তাছাড়া পরিস্কার পরিচ্ছন্নতার ফলে মানুষ রোগ জীবানু হতে মুক্ত হতে পারবে।

 

তিনি এই অভিযানে অংশ নেওয়ায় বিএসপিআই এর অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক এবং উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবুকে ধন্যবাদ জানান। নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই প্রতিবেদককে জানান এই কর্মসুচি অব্যাহত থাকবে। তিনি ভবিষ্যতে সকল কর্মকর্তাদের এই কর্মসুচিতে অংশ নেবার অনুরোধ জানান। আজকে এই পরিস্কার পরিচ্ছন্ন কর্মসুচিতে উপজেলা সহকারী প্রোগামার সলিল চাকমা,কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত, উপজেলা প্রশাসনের অফিস সুপার সিরাজুল ইসলাম সহ প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেনীর সকল কর্মচারীরা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ