• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2017   Sunday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এর অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে শনিবার মহারছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহাজান পাটোয়ারী, হুমায়ূন পাটোয়ারী ও  চিন্তাহরণ র্শমা প্রমূখ। ।

 

এর আগে মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশ নেন।

 

আলোচনায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো স্বীকৃতি এই অর্জন বাংলাদেশের জন্য এক অসামান্য অর্জন। ৭১ সালের ৭ মার্চ জাতির পিতার এই ঐতিহাসিক ভাষণ বাংলার মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পিছনে এই ভাষণের গুরুত্ব অপরীসীম। এই ঐতিহাসিক ভাষন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করার মধ্য দিয়ে সারা বিশ^ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বরণ করলো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ