• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভায়
পাহাড়ে জীবনমানের টেকসই উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2017   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমানের টেকসই উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান, নাগরিক সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনী’সহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

 

তিনি বলেন, পাহাড়ের মানুষের কল্যাণে সকলের দায়িত্ব সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে তবেই উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও অর্জন ধরে রাখার লক্ষ্যে উন্নয়ন সভার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করতে তিনি পরিষদের প্রতিটি সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার আহ্বান জানান।

 

রোববার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফাউল সারোয়ার, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’সহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলার বসবাসরত সকল মানুষের কথা চিন্তা করে উচ্চ শব্দে মাইক বাজানো ও শব্দ দূষণ রোধে জেলা প্রশাসন হতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, শহরে যেসব স্থানে সভা সমাবেশ বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুধু সেসব স্থানে সাউন্ড বাজানোর বিষয়ে অনুমতি প্রদান করা হবে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফাউল সারোয়ার বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন হতে সবসময় কঠোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবুও যে কোন স্থানে মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

 

তিনি বলেন, মসজিদ ভিত্তিক যে সকল প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে সন্ত্রাস ও মাদকের বিষয়ে সচেতনতামূলক বার্তাগুলো উপস্থাপন করতে হবে। বিশেষ করে কোন রোহিঙ্গা যাতে এ জেলায় প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও অনুরোধ জানান তিনি।

 

তিনি আরো বলেন, শব্দদূষণ রোধে বাইরের বিভিন্ন জেলা হতে আগত পর্যটকরা এ জেলার প্রবেশ মুখ হতে উচ্চ সুরে সাউন্ড না বাজায় সে লক্ষ্যে সতর্কতামূলক সাইন বোর্ড ও ট্রাফিক পুলিশের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পৌর মেয়র আকবর চৌধুরী বলেন, বর্তমানে পৌরসভার একটি প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কার করা হচ্ছে। যার ফলে শহরের বনরুপা বাজারের কিছু কাঁচা বাজার ব্যবসায়ীদের বন বিভাগ কার্যালয়ের বাউন্ডারির বাইরে অস্থায়ীভাবে বসার অনুমতি দেওয়া হয়েছে। রাস্তা সংস্কার শেষে পুনরায় আগের স্থানে তাদের বসানো হবে।


তিনি আরো বলেন, গেল ১৩জুন প্রাকৃতিক দুর্যোগের ফলে শহরের অনেক জায়গায় রাস্তা ভেঙ্গে গেছে। পৌরসভার পাশাপাশি সওজ ও এলজিইডি প্রতিষ্ঠান প্রধানদেরকেও তিনি দ্রুত রাস্তা সংস্কার করার অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ