• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ-সমাবেশ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2017   Saturday

শিক্ষা মন্ত্রণালয়ের সম্প্রতি জারিকৃত সার্কুলার প্রত্যাহারসহ  ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে  শনিবার মহালছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্যচট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস’স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ।

 

পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ক্যাঙ্গলছড়ি থেকে শুরু হয়ে মহালছড়ির চব্বিশ মাইল এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। খাগড়াছড়ির জেলা শাখার সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন্ত চাকমা, গনতান্ত্রিক যুব ফোরাম জেলা প্রতিনিধি নিদর্শন খীসা, গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মংরে মারমা, হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিপি চাকমা।

 

সংক্ষিপ্ত সমাবেশে মেনন চাকমা বলেন,  শিক্ষামন্ত্রণালয়ের সম্প্রতি জারিকৃত সার্কুলার অগণতান্ত্রিক। গণতান্ত্রিক-বাকস্বাধীনতা-মুক্তবুদ্ধি চর্চার অধিকার হরণের লক্ষ্যে বিতর্কিত সার্কুলার জারি করা হয়েছে।

 

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক ‘১১দফা নির্দেশনা’ প্রত্যাহারপূর্বক সভা-সমাবেশের ওপর বিধি-নিষেধ তুলে নিয়ে পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে আটক ইউপিডিএফভুক্ত সংগঠনসমূহের নেতা-কর্মীদের নিঃশর্তে মুক্তি দেওয়াসহ ৮ দফা দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ