• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

রাঙামাটিতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2017   Tuesday

রাঙামাটিতে গেল ১৩ জুন ঘটে যাওয়া পাহাড় ধ্বসের ঘটনা যাতে পূনরাবৃত্তি না ঘটে সেজন্য এখন থেকে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ আহবান জানান। 

 

তিনি বলেন, পাহাড় ধ্বসের মতো প্রাকৃতিক দূর্যোগ মোবাবেলায় মানুষের মাঝে পূর্ব থেকে প্রস্তুতি কিংবা সচেতনতা থাকলে এতোবেশী প্রাণহানীর ঘটনা ঘঠতোনা। স্মরণকালের এ ভয়াবহ দূর্যোগ সম্পর্কে মানুষের মাঝে কোন ধারনা না থাকায় এবার যানমালের ব্যপক ক্ষতি হয়েছে। এই ঘঠনার আর যাতে পূনরাবৃত্তি না হয় সে লক্ষে মানুষকে প্রস্তুতিমূরক কাজে জনমত হঠন করতে হবে।


মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক মতবিনিময় কর্মশালা তিনি এ আহবান জানান।


জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক কর্মসূচী ইউএনএফপিও ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল এ মত বিনিময় সভার আয়োজন করে। সভায় পাহাড়ধ্বস পরবর্তী ও আগামীতে দূর্যোগ মোবিলায় প্রস্তুতি গ্রহনে করনীয় নির্ধারন করতে সভায় বেশকিছু সুপারিশমালা গ্রহণ করা হয়।


পাহাড়ধ্বসের ঘটনার পর গ্রীনহিল ক্ষতিগ্রস্থ মানুষের বিশেষ করে মহিলাদের জীবনমান উন্নয়নে কমিউনিটি ওয়ার্চ গ্রুপ নামে এলাকা ভিত্তিক দল গঠন করে। এ কমিউনিটি ওয়াচ গ্রুপের প্রধানগন মতবিনিময় সভায় অংশগ্রহণ করে। এছাড়া স্থানীয় বিভিন্ন পেশাজীবি ব্যাক্তিবর্গ মতবিনিময় অংশ নেন।


বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের নির্বাহী পরিচালক মং থোয়াই চিং এর সভাপতিত্বে মতবিনিময় কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনএফপিএ এর প্রতিনিধি রুমানা পারভিন, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি শেখ মঞ্জুরুর-ই আলম, একশন এইড বাংলাদেশের ম্যানাজার কাসফিয়া ফিরোজ, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক গোলাম মোস্তফা, গ্রীনহিলের প্রজেক্ট ফোকাল লিভিং ষ্টোন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন হিলের চেয়ারপার্সন টুকু তালুকদার।


জেলা প্রশাসক বলেন, পাহাড়ের বসবাসরত মানুষের আর্থিক অবস্থা খুবই দূর্বল। তারা ক্ষুদ্র ঋনের যাতাকলে পরে অনেকে নিঃশেষ। এনজিগুলোর কাছ থেকে ঋন নিয়ে তারা আর এ ঋন পরিশোধ করতে পারছেনা। অনেকেই এক এনজিও থেকে অপর এনজিও’র ঋন পরিশোধ করছে। এতে আর্থ-সামাজিক উন্নতির পরিবর্তে আরো অবনতি হচ্ছে। তিনি এনজিও গুলোকে ঋনদান কর্মসূচীর পাশাপাশি সামাজিক উন্নয়নে আরো বেশী ভুমিকা রাখার পরামর্শ দেন।


একশন এইড বাংলাদেশের প্রতিনিধি শেখ মঞ্জুরুর-ই আলম বলেন, রাঙামাটিতে গেল ১৩ জুনের ঘটে যাওয়ার পাহাড়ধ্বসের মতো ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ ইতিহাসে আর ঘটেনি। তিনি বলেন, এ দূর্যোগকালীন সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি আগামীতে দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, সমাজের নারীদের বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করতে হবে তাহলেই ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।


ইউএনএফপিএ`র প্রতিনিধি রুমানা পারভিন বলেন, ইউএনএফপিএ রাঙামাটির পাহাড় ধ্বসের ঘটনার পর ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। বিশেষ করে নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি মোবেলায় সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহনের সহায়তা দিয়েছে। তিনি বলেন, একশন এইড বাংলাদেশের মাধ্যেমে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল একাজে সম্পৃক্ত হয়ে সফলভাবে কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে গঠন করা হয়েছে কমিউনিটি ওয়াচ গ্রুপ যা আগামীতে যে কোন ক্রান্তিকালীন সময়ে সংকট নিরসনে ভুমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ