• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আওয়ামীলীগ নেতা হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে যুবলীগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2017   Wednesday

রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ সভাপতি অরবিন্দু চাকমার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা যুবলীগ।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা মহিলা লীগের সহ সভাপতি ঝর্ণা খীসা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল।


এর আগে রাঙামাটি শহরে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ-মিছিল করা হয়। মিছিলটি রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


সমাবেশ থেকে জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী জুরাছড়িতে আওয়ামীলীগ নেতা হত্যার প্রতিবাদে ও দোসীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেন।


সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে যারা আঞ্চলিক দল করে, যারা অবৈধ অস্ত্র নিয়ে রাজনীতি করে তারাই অরবিন্দু চাকমাকে হত্যা করেছে। হত্যাকারীরা চায় না পাহাড়ে আওয়ামীলীগ রাজনীতি করুক।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জুরাছড়ির দেবাছড়িএ লাকায় অরবিন্দু চাকমা গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া একই দিন সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলায় নলছড়া এলাকায় দুর্বৃত্তরা আওয়ামীলীগ নেতা রাসেল মারমার উপর হামলা চালালে তিনি গুরুত্বর আহত হন। তাকে প্রথমে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ