• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে হরতাল শেষে যুবলীগের সমাবেশে আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ
র‌্যাব দিয়ে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2017   Thursday

রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমার হত্যার  প্রতিবাদে  বৃহস্পতিবার রাঙামাটিতে হরতাল পালন শেষে যুবলীগের উদ্যেগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে  নেতৃবৃন্দ জুরাছড়ি উপজেলা যুবলীগের সহ সভাপতি অরবিন্দু চাকমার হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না পরবর্তীকে কঠোর কর্মসূচি দেয়া হবে হুমকি দেন। পাশাপাশি  নেতৃবৃন্দ র‌্যাব দিয়ে  অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান। 

 

বনরুপার বিএম শফিং মার্কেট চত্বর এলাকায় সমাবেশ করা হয়। সমাবেশে জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর। বক্তব্যে দেন জেলা শ্রমীকলীগের সভাপতি শামসুল আলম শামসু, মহিলালীগের নেত্রী রোমনা আক্তার, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক বিপুল ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা এলাকায় গিয়ে শেষ হয়।

 

উল্লেখ্য,গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জুরাছড়ির দেবাছড়ি এলাকায়  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ