• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে আরও ১২টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2015   Wednesday

খাগড়াছড়িতে আরও ১২টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। এর আগে প্রথম ধাপে জেলার ১’শ ৫৪টি, দ্বিতীয় ধাপে ২৭টিসহ মোট ১’শ ৮১টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এর ফলে পুরো জেলায় আর মাত্র ১২টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বাইরে থাকলো।

 

প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন ১৯৭৪এর ৩(১) ধারার ক্ষমতায় জেলার ৬ উপজেলার ১২টি বিদ্যালয়কে সরকারিকরণ করে গত ১৯ ফেব্রুয়ারী এক প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

 

বিদ্যালয়গুলো হল, জেলা সদরের বগড়াছড়া প্রাথমিক বিদ্যালয়, গোয়ামাহাট পাড়া(জংলী টিলা) প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়, ছাক্কছড়া প্রাথমিক বিদ্যালয়, জুরাপানি ছড়া প্রাথমিক বিদ্যালয়, নুনছড়ি থলিপাড়া প্রাথমিক বিদ্যালয়। দীঘিনালা উপজেলার দজরপাড়া প্রাথমিক বিদ্যালয়। মহালছড়ি উপজেলার বাদলঘাট স্মৃতি মিত্র প্রাথমিক বিদ্যালয়। মাটিরাঙ্গা উপজেলার জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। রামগড় উপজেলার শহীদ আফতাবুল কাদের মডেল প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি উপজেলার বটথলী পাড়া প্রাথমিক বিদ্যালয় ও ছমুর পাড়া ভান্ডার শরীফ প্রাথমিক বিদ্যালয়।

 

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়  সুত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারী মন্ত্রণালয় কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়গুলো সরকারিকরণ করা হয়েছে। এখন নিয়মিত সরকারি বিদ্যালয়গুলোর পাশাপাশি নতুন বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করবে পরিষদ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.‡

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ