• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানিকছড়িতে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2017   Saturday

শনিবার খাগড়াছড়ির মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

 

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম।

 

দুপ্রক সদস্য সচিব সাংবাদিক আবদুল মান্নান এর সঞ্চলনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দীন খান, মৎস্য কর্মকর্তা মো. শাহাজাহান সিরাজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা সমন্বয়কারী মো. ইয়াছিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারীসহ পরিসংখ্যান, আইসিডি ও উপজেলা রির্সোস সেন্টার কর্মকর্তা প্রমূখ। সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে গণ-জোয়ার সৃষ্টিতে এগিয়ে আসার আহব্বান জানান।

 

 সভা শেষে অতিথিরা ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় ক,খ,গ গ্রুপে বিজয়ী ৯ জন এবং বিশেষ বিবেচনায় আরো ৪জনসহ মোট ১৩জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

এর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলা পরিষদ সংলগ্ন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা সরকারী বিভিন্ন দপ্তর প্রধান,জনপ্রতিনিধি,শিক্ষক, পুলিশ,সাংবাদিক, কর্মচারী ও নারীরা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ