• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিশ্ব মানবাধিকার দিবসে কর্নফুলী নদীর দূষণ রোধে ব্যতিক্রমধর্মী র‌্যালী

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017   Sunday

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রোববার  কর্নফুলী নদীর দূষণ রোধে ও পরিবেশ সচেতনতা" বিষয়ক এক উদ্বুদ্ধকরন নৌ র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই মানবাধিকার কমিশন কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি ঘাটে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই নৌ র‍্যালীর উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক কাপ্তাই মানবাধিকার কমিশনের প্রধান উপদেষ্টা আমিনুর রশীদ কাদেরী। এসময় কাপ্তাই মানবাধিকার কমিশনের উপদেষ্টা টি এস তালুকদার, উপদেষ্টা অধ্যাপক মো: সাইফুল্লাহ, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ফয়সাল আমিন কাদেরী, কাপ্তাই মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক জয়সীম বড়ুয়া, অর্থ সম্পাদক মো: হারুনুর রশীদ, মহিলা সম্পাদক নুর বেগম মিতা, সদস্য কাউসার জাহান, সদস্য মিজানুর রহমান চৌধুরী( বাবু), সদস্য সরোয়ার হোসেন এবং সাংস্কৃতিক কমী ঝুলন দত্ত  উপস্হিত ছিলেন।

 

কর্ণফুলী নদীতে নৌ র‍্যালী  শেষে ওয়াগ্গা চা বাগানে মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের অসচেতনাতার ফলে দিন দিন কর্নফুলী নদী দূষণে পরিনত হয়েছে। নদী তার আগের রুপ হারাচ্ছে, মানুষ তার ব্যবহৃত বর্জ্য নদীতে ফেলছে। ফলে নদীর পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তাই কর্নফুলী নদীর দূষণ রোধে নদীর পারের মানুষকে সচেতন হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ