• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি-কে শরণার্থী ও উদ্বাস্তু পূর্নবাসন টাস্কফোর্সের চেয়াম্যান নিয়োগ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017   Sunday

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স-এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।


রোববার (১০ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়-১) রীতা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। একই সাথে গেল ২৩ মার্চ ২০০৯ তারিখের পাচবিম (সম-১)-০৯/৯৯(অংশ-১)-২১৫ নং স্মারকের মাধ্যমে যতীন্দ্র লাল ত্রিপুরাকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সর্ম্পকিত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হয়।


জানা যায়, সম্প্রতি খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে সার-সংক্ষেপ পাঠানো হয়।


প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেল ২৮ নভেম্বর-২০১৭, স্মারক নং ২৯.২২৩.০১৫.০০.০০.২৮.২০১১-১৮২ মূলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির জন্য মন্ত্রী পরিষদের প্রেরণ করা হয়। ৭ ডিসেম্বর মন্ত্রী পরিষদ থেকে পদমর্যাদা সংক্রান্ত নথি অনুমোদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।


উল্লেখ্য, কুজেন্দ্র লাল ত্রিপুরা দশম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত হন। বিগত ২০০৯ সালে যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ফের দ্বিতীয় দফায় টাস্কফোর্স’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ