• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

টাস্কফোর্স চেয়ারম্যান নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017   Sunday

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে কদমতলীস্থ সংসদ সদস্যের বাসভবনে নেতাকর্মীরা ফুল নিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে শুভেচ্ছা জানাতে আসেন।

 

টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করতে কাজ করবেন বলে জানান তিনি।

 

উল্লেখ্য, রোববার  রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়-১)রীতা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জারি মাধ্যমে সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে গত ২রা ডিসেম্ববর ১৯৯৭ তারিখে সম্পাদিত চুক্তি অনুযায়ী ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে খাগড়াছড়ির ২৯৮ সংসদ সদস্য  কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নিয়োগ দেয়া হয় । একই সাথে ২৩/০৩/’২০০৯ ইং তারিখ, পাচবিম (সম-১)-০৯/৯৯(অংশ-১)-২১৫ নং স্মারকের মাধ্যমে  যতীন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ