• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে অঘোষিত ‘অবরোধ’!

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2017   Tuesday

মঙ্গলবার সকাল থেকে বিলাইছড়িতে কোন যানবাহনের আসা-যাওয়া লক্ষ্য করা যায়নি। যাত্রীহীনতায় প্রতিদিনের মত  যাত্রীবাহী কোন লঞ্চ রাঙামাটি এবং কাপ্তাই উদ্দেশ্যে বিলাইছড়ি ঘাট ছেড়ে যায়নি। এবং কাপ্তাই ও রাঙামাটি থেকেও কোন যাত্রীবাহী লঞ্চ আসেনি।

 

মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন এবং ব্যবসায়ীও লেবারদের আয়-রোজগার করার প্রধান দিন হলেও বাজার একদম ফাঁকা ছিল। বেলা বাড়লে ও দূরের কোন লোকজনের সমাগম পরিলক্ষিত হয়নি। শুধু সদরের স্থানীয় লোকজনদের কিছুটা সমাগম দেখা যায়। বাজারের স্থানীয় পাইকারী বিক্রেতা ও দোকান ব্যবসায়ীরা ক্রেতার আশায় দোকান মেলে বসলেও ক্রেতা না থাকায়, তাদেরকে একে অন্যের সাথে গল্প- গুজব করতে দেখা গেছে।

 

সরকারি এবং আধা-সরকারি অফিস খোলা থাকলেও সদরের লোকজন ছাড়া দূরের লোকজনের আনা-গোনা কম দেখা গেছে। ভাড়াতে কোন মোটর সাইকেল ও চলাচল করতে দেখা যায়নি।

 

তাই সব মিলিয়ে বলা যায়, বিলাইছড়িতে অঘোষিত ‘অবরোধ’ পালিত হয়েছে। বাজারে এবং লঞ্চ ঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারীর টহলরত অবস্থায় দেখা গেছে।

 

বিলাইছড়ি থানার  পুলিশ পরিদর্শক এস,এম মোসাদ্দেকুল মোওলা  বলেন, “কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে থানায় হরতাল বা অবরোধ দেওয়া হয়নি।

 

বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল বলেন,“হরতাল বা অবরোধ বিষয়ে প্রশাসনে কোন লিখিত বা অলিখিত অবগত নই।”

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ