• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে কৃষকলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা!

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2017   Tuesday

জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের ১৭৫ জন নেতা-কর্মী পদত্যাগে চুতৃর্থ দফায় উপজেলা কৃষক লীগ নব গঠিত কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

 

সোমবার জুরাছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক রেজুলেশনে এ তথ্য জানা গেছে।

 

এদিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ঝর্ণা চাকমা ও আওয়ামী লীগরে অঙ্গ সংগঠনের এক ইউপি ওয়ার্ড সদস্য দীপক চাকমাসহ আরোও ১২জন নেতা-কর্মী গতকাল পদত্যাগ করেছে বলে খবর পাওয়া গেছে।

 

এর আগে প্রথম দফায় ১২ জান ও দ্বিতীয় দফায় ১১১জন তৃতীয় দফায় ৫৭ জন এবং চতুর্থ দফায় কৃষক লীগের বিলুপ্ত কমিটির ৭১ সদস্যসহ ৮৮জন নেতা-কর্মী পদত্যাগ করেন। এই নিয়ে সর্বমোট চার দফায় ২৬৩জন নেতা-কর্মী পদত্যাগ করলেন।

 

কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত রেজুলিশন মূলে জানা জানা যায়, নব গঠিত কৃষক লীগের ৬৬ জন সদস্যর উপস্থিতিতে সোমবার জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের পারিবারিক সমস্যার কথা উল্লেখ কমিটির কার্যক্রম পরিচালনায় অনিহা প্রকাশ করে। এই অবস্থায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকলে স্ব-স্ব সদস্য পদ বাতিলের দাবী জানান।

 

বিলুপ্ত ঘোষিত কৃষক লীগের সভাপতি কেতন চাকমা ও সাধারণ সম্পাদক অনিল কান্তি চাকমা জানান, ব্যক্তি সমস্যার কারণে দলীয় কার্যক্রম করতে কেউ আগ্রহী নয়। তাই সকলে প্রস্তাবে কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

 

তারা আরো জানান, যেহেতু নব্য গঠিত কমিটি এখনো অনুমোদন করেনি জেলা কমিটি। সুতরাং কমিটি বিলুপ্ত করতে কোন জতিলতা আছে বলে মনে হয় না। তারপরেও অনুষ্ঠিত জরুরী সভার রেজুলেশন ও সিদ্ধান্ত জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের কাছে তাঁদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জুরাছড়ি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী। এদের মধ্যে রয়েছেন প্রথম সারির মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ঝর্ণা চাকমা,  কার্যনির্বাহী সদস্য স্বপ্না তালুকদার, দিপা চাকমা, উপজেলা সদরের হ্যাপী চাকমা,উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও জুরাছড়ি ইউপি ওয়ার্ড সদস্য দীপক চাকমা, কুসুমছড়ি গ্রামের আনন্দ প্রিয় চাকমা, নব্য সদস্য মিন্টু চাকমা, দুমদুম্যা ইউনিয়নের মন্দিরাছড়া গ্রামের শুভল্য চাকমা, যুদ্ধ রাজ চাকমা, বরকলক গ্রামের বন বিহারী চাকমা, চিক্কো রঞ্জন চাকমা, মঙ্গল ধন চাকমা, সেবা রতন চাকমা, উপজেলা সদরের অরুন বিকাশ চাকমা, শ্রমিক লীগের কার্য নির্বাহী সদস্য শ্যামল কান্তি চাকমা, ছাত্র লীগের তথ্য ও প্রচার সম্পাদক হৃদয় চাকমা, নব্য সদস্য প্রিয়াস চাকমা।

 

উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা পদত্যাগের বিষয়ে অনেকে সত্যতা স্বীকার করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ