• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে মহিলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2017   Wednesday

রাঙামাটির বরকল উপজেলা মহিলা যুবলীগের ১৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বরকল পাবলিক ক্লাবে মহিলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।


রাঙামাটি মহিলা যুবলীগের আহব্বায়ক রোকেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরকল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারীনেত্রী মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মহারাজ, বরকল উপজেলা ৩নং আইমাছড়ার সভাপতি রুহুল আমিন হাওলাদার, বরকল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মিজান, বরকল উপজেলা মহিলা আওয়ামীলীগ সদস্য সচিব নুরনাহার বেগম। এ সময় বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী নেত্রী লেখিকা চাকমা।


অনুষ্ঠানে দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে পুরুষদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তরা।


বক্তরা বলেন, মহিলারা সমাজ উন্নয়ন কর্মকান্ডের মূলধারা থেকে পিছিয়ে পড়লে সে সমাজ সমৃদ্ধি অর্জন করতে পারেনা। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য তৃণমূল মহিলা আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান বক্তরা।


বক্তরা আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগনের কল্যাণার্থে আপনাদেরকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। হয়রানি থেকে দেশের নারী সমাজকে রক্ষার লক্ষ্যে সতর্ক থাকতে এবং দলীয় কর্মকান্ড আরো জোরদার করতে তাদের নারীনেত্রীদের প্রতি আহ্বান জানান বক্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ