• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে জেলা আওয়ামীলীগের উদেষ্টাসহ ৪৩ জনের পদত্যাগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2017   Thursday

পদত্যাগের হিড়িক থামছে না জুরাছড়ি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোতে। এবার রাঙামাটি আওয়ামী লীগের উপদেষ্টাসহ অঙ্গসংগঠনের গুরুত্ব পূর্ণ পদের দুই হেডম্যান ও এক কার্ব্বারীসহ ৪৩জন নব্য নেতাকর্মী পদত্যাগের খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান পদত্যাগকারীরা। পদত্যাগকৃতরা হলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কালা চান চাকমা, উপজেলা আওয়ামী লীগের সদস্য বরকলক গ্রামের মানেকশা চাকমা, মৈদং ইউনিয়নের সুভাষ জ্যোতি চাকমা, বিজয় চাকমা, রিনু চাকমা, মনোরঞ্জন চাকমা,  উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি ও ডুবাজারুল মৌজার হেডম্যান রিপন তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রিতেশ চাকমা, সদস্য উজ্জল কান্তি চাকমা, বনযোগীছড়া আওয়ামী লীগের সভাপতি শৈলেশ্বর চাকমাসহ নব্য ৪৩ জন নেতা কর্মী রয়েছে। পঞ্চম দফাসহ ৩০৭ জন  নেতা-কর্মী এ পর্যন্ত পদত্যাগ করলেন।

 

রাঙামাটি জেলা আওয়ামী লীগের ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কালা চান চাকমা জানান, ব্যক্তিগত ও বয়জেষ্ঠ্য হওয়ার কারণে দল থেকে পদত্যাগ করছি। ইতি মধ্যে পদত্যাগপত্র জেলা সভাপতির কাছে পাটিয়ে দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে কেউ হুমকি প্রদান করেনি। নিজের ইচ্ছায় দল থেকে অব্যহতি নিচ্ছি।

 

পদত্যাগী নব্য যোগদানকৃতরা হচ্ছে মৈদং ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সদস্য ললিত চন্দ্র তংচঙ্গ্যা, স্থানীয় কার্ব্বারী ভুবন চন্দ্র তালুকদার, কালাচান তালুকদার ও নব্য সদস্য রাঙ্গাধন চাকমা। দুমদুম্যা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের নব্য সদস্য সন্ত বরণ চাকমা, বিজয় সিংহ চাকমা, অনিল চাকমা, গান্ধি চাকমা, সুনেন্দু চাকমা, অমরধন চাকমা, সাধন চাকমা, নিত্যানন্দ চাকমা, দয়ারানী চাকমা, চিংগুরাম চাকমা, শান্তি লাল চাকমা, মদন চাকমা, হেমরঞ্জন চাকমা, মধু চন্দ্র চাকমা, কাজলা চাকমা, বিজয় কুমার চাকমা, বির বাহু চাকমা, পিন্দুক্ষ্য চাকমা, সমক হুলি চাকমা, উদয় চান চাকমা, বরুন চাকমা, সুনিল তংচঙ্গ্যা, শুদ্ধ ধন চাকমা, কল্পনা দেবী চাকমা, দিপংকর চাকমা, মধু চন্দ্র চাকমা, রজিনা চাকমা, বিরনাক্ষ চাকমা, পিনধুক্ষে চাকমা। এছাড়া বরকল উপজেলার সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের নব্য সদস্য সোনাই চাকমা।

 

উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা পদত্যাগের বিষয়ে অনেকে সত্যতা স্বীকার করেছেন। আনেকে শুনেছেন বলে জানিয়েছেন।

 

উল্লেখ্য গেল ৫ জুন সন্ধ্যায় জুরাছড়ি আওয়ামী লীগের নেতা অরবিন্দু চাকমার হত্যা কান্ডের ৪দিন পরে উপজেলা নেতা-কর্মীদের পদত্যাগের হিরিক পরে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ