• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে আরো শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীর পদত্যাগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2017   Friday

জুরাছড়ি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ ১২জন নেতা-কর্মী পদত্যাগের খবর পাওয়া গেছে।

 

শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান তারা। পদত্যাগকৃতরা হচ্ছেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রবীন চাকমা প্রকাশ তরুন বিকাশ চাকমা, কার্য নির্বাহী সদস্য বিনয় কান্তি চাকমা, পূর্ণজ্যোতি চাকমা, বিনয় চাকমা। এছাড়া মহিলা আওয়ামী লীগের নব্য যোগদানকৃত বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়ার বিজয় লক্ষী চাকমা (প্রাক্তন শিক্ষক), কাংরাছড়ির সারানা চাকমা, ছোট পানছড়ির পুষ্প প্রভা চাকমা। দুমদুম্যা ইউনিয়নের বরকল ও বস্তিপাড়ার পদ্ম সেন চাকমা,  ভাগ্য মুনি চাকমা, সুধাকর চাকমা, অমর ধন চাকমা, শুক্র জয় চাকমা। এই নিয়ে ৬ষ্ঠ দফা পর্যন্ত মোট ৩১৯জন নেতা-কর্মী পদত্যাগ করলেন।

মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কল্পীতা চাকমা জানান, নব্য যোগদান কৃত বেশ কিছু কর্মী ইতিমধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছে। সবাই ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করছে বলে উল্লেখ করছে।

 

উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা পদত্যাগের বিষয়ে অনেকে সত্যতা স্বীকার করেছেন। আনেকে শুনেছেন বলে জানিয়েছেন।

 

বিগত ৫ জুন সন্ধ্যায় জুরাছড়ি আওয়ামী লীগের নেতা অরবিন্দু চাকমার হত্যা কান্ডের ৪দিন পরে উপজেলা নেতা-কর্মীদের পদত্যাগের হিরিক পরে।

 

এদিকে জুরাছড়ি উপজেলায় অঘোষিত অবরোধে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে গেল তিন দিন ধরে।  গেল সোমবার রাতে মুঠোফোনে একাধিক চালকের লঞ্চ ও দেশীয় ইঞ্জিন চালিত বোট না চালাতে হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তিরা। হুমকির পেয়ে নিরাপত্তাজনিত কারণে উপজেলায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে চালকরা। ফলে দুর্ভোগ দেখা দিয়েছে।  নৌ যান চলাচল  বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুরিয়ে যাওয়ায় দ্রব্য মূল্য উধ্বগতির আশংকা করছেন অনেকে। অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত কাচামাল শাক-সবজি সঠিক সময়ে রাঙামাটি ও সুভলং বাজারে বিক্রি করতে না পারায় লোকসানের মূখে পড়তে হচ্ছে কৃষকরা।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা হুমকি দিয়ে সাধারণ মানুষে চলাচলের বাঁধা তৈরী করছে তাদের প্রযুক্তি ব্যবহারে গ্রেফতার করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ