• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2017   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ২১জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে কাছে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগকারীরা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারনে পদত্যাগ করছেন দাবী করেছেন।

 

সকাল উপজেলা সদরে  গিয়ে ২১ জনের আওয়ামী লীগ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল বিহারী চাকমা। সকাল ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেনের কাছে ২১ জনের পদত্যাগ পত্র জমা দেওয়া হয়। পদত্যাগকারীরা হলেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর কুমার চাকমা, সদস্য নির্বাশীষ চাকমা,  বাঘাইছড়ি ইউনিয়ন কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বীরবাহু তালুকদার, সদস্য ¯েœহ কুমার চাকমা, নবদত্ত চাকমা, উদয় রবি চাকমা, প্রদীপ চন্দ্র চাকমা, বিলাস চন্দ্র চাকমা, অমর কান্তি চাকমা, সুবল চন্দ্র চাকমা, নিবুল কান্তি চাকমা, চার্য্য মনি চাকমা, অমর শান্তি চাকমা, শিবু রঞ্জন চাকমা, বিটু মনি চাকমা, পূর্ণকিশোর চাকমা, রমেল চাকমা, নিহার চাকমা ও বাঘাইছড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্পাদক নাগরিকা চাকমা ও সদস্য অলকা চাকমা।

 

বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল বিহারী চাকমা  উপজেলা আওয়ামী লীগের সদস্য বীরকুমার চাকমা জানান, সবাই স্বেচ্ছায় ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রগুলো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জমা দেয় হয়েছে।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের পদত্যাগপত্র পেয়েছেন স্বীকার করে জানান, বাঘাইছড়ি ইউনিয়ন কমিটি থেকে ১৯ জন ও উপজেলা আওয়ামী লীগ থেকে ২ জনের পদত্যাগ পত্র পেয়েছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ