• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ব দরবারে শেখ হাসিনা প্রসংশিত-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2017   Friday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও দূরদর্শী নেতৃত্বেই পৃথিবীর মানচিত্রে সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে এমন মন্তব্য করে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুঞ্জয়ী এক বীরের নাম। যিনি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ছিলেন দৃঢ়চেতা। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ব দরবারে শেখ হাসিনা প্রসংশিত।

 

শনিবার বিকালে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তবলছড়ি বাজার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবলছড়ি, তাইন্দং ও বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে। তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আবদুল কাদের এ সমাবেশে সভাপতিত্ব করেন।

 

পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যুগের পর যুগ ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে পাহাড়ের সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। ঐতিহাসিক শান্তিচুক্তির বিরুদ্ধে লংমার্চ করে বিএনপি পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে প্রাচীর তৈরীর চেষ্ঠা করেছে।

 

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মো: নুরুন্নবী চৌধুরী, মো: সাহাব উদ্দিন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যানমিত্র বড়–য়া, বীর কিশোর চাকমা (অটল), মো: মনির খান, পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আশুতোষ চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আবদুল জব্বার, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্দা ইউনিটের সাবেক কমান্ডার মো: রইচ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো: শামছুল হক এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য বাসন্তী চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মো: তাজুল ইসলামের সঞ্চালনায় সাম্প্রতিক সময়ের সর্ববৃহত এ জনসমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলী আকবর, তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর, আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমির আলী চৌধুরী, তাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আবদুল লতিফ মেম্বার, বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম ও তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

ত্রিশ মিনিটের বক্তব্যে টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়ার সমালোচনা করে বলেন, বিএনপির শাসনামলে মাটিরাঙ্গায় আওয়ামীলীগের অনেক নেতাকে জীবন দিতে হয়েছে। উন্নয়নের বদলে আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে পাহাড়ে উন্নয়নের মিছিল চলছে। যারা উন্নয়নের মিছিলে যোগ দিবেনা তাদেরকে নব্য রাজাকার বলেও মন্তব্য করেন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

তবলছড়ি, তাইন্দং ও বড়নাল ইউনিয়নের জনগনের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে জনসমাবেশের হাজার হাজার মানুষের মুর্হুমুহু করতালি আর শ্লোগানের মধ্যে আগামী ২০১৮ সালের মধ্যে তবলছড়িকে উপজেলা করার ঘোষনা করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ