• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে নৌ বাহিনী স্কুল ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2017   Sunday

রোববার কাপ্তাই নৌ বাহিনী স্কুলের ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরন  অনুষ্ঠিত হয়।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ড ডুকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি লাভ করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কাপ্তাই নৌ বাহিনী স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক কমডোর এম মাহবুব-উল ইসলাম। সভাপতিত্ব করেন কাপ্তাই  নৌ বাহিনী স্কুলের অধ্যক্ষ ই:কমান্ডার এম রুহুল আমিন।  স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে  নৌ বাহিনী ঘাঁটির কর্মকর্তা এবং স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা উপস্হিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএন স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করে বঙ্গবন্ধু নিয়ে গান, কবিতা,জারি গান এবং  নৃত্য।

 

 আলোচনা সভার শুরুতে স্কুলের সহকারী শিক্ষিকা ফারহানা আক্তার চৌধুরী, ১০ম শ্রেনীর ছাত্র শাহাদাত হক আলী এবং ১০ম শ্রেনীর ছাত্রী মাহফুজা পারভীন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে বক্তব্য প্রদান করেন।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কমডোর এম মাহবুব- উল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংগালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলন। যার ফলশ্রুতিতে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি আরো বলেন স্বাধীনতার পরবর্তীতে বঙ্গবন্ধু বাংলাদেশ নৌ বাহিনীকে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন। তিনি প্রথম নৌ বাহিনীতে জাহাজ সংযোজন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ